ডিএমপির ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম

 ডিএমপির ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম।







নতুন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। ফাইল ছবি।



বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।


মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম ১৮ তম বিসিএস ব্যাচের একজন সদস্য। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।


আরও পড়ুন: পুলিশের ১৮ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি

শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করে পেশাগত জীবন শুরু করেন।


কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url