রাজধানীতে জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ
রাজধানীতে জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ।
রাজধানীতে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, এ ঘটনায় কোনো পক্ষই মৌখিক কিংবা লিখিত অভিযোগ করেনি।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেন।
অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে বিএনপি-এনসিপি হাতাহাতি
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক সময় সংবাদকে বলেন, সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে গেছেন। জাতীয় পার্টির কিছু নেতাকর্মী পার্টি অফিসে রয়েছেন। তবে এখন পরিস্থিতি শান্ত। এ ঘটনায় কোনো পক্ষই মৌখিক কিংবা লিখিত অভিযোগ করেনি।
