বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়ে ডাকাতির অভিযোগে গ্রেফতার ক্রিকেটার

 বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়ে ডাকাতির অভিযোগে গ্রেফতার ক্রিকেটার

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে এক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন ডরিগা। তার বিরুদ্ধে ‍উঠেছে ডাকাতির অভিযোগ। জামিন আবেদন নামঞ্জুর করে ম্যাজিস্ট্রেট আদলত থেকে তাকে পাঠানো হয়েছে পুলিশ হেফাজতে।

বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছেন কিপলিন ডরিগা। ফাইল ছবি (সংগৃহীত)

খেলার সময়

১ মিনিটে পড়ুন

যুক্তরাজ্যের ক্রাউন ডিপেনডেন্সি দ্বীপ জার্সিতে চলছে ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ড। যেখানে পাপুয়া নিউগিনির হয়ে অংশ নিয়েছেন কিপলিং ডরিগা। সেখানে এক গুরুতর অপরাধে জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ২৫ আগস্ট জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে একটি ডাকাতি হয়েছিল। ওই ঘটনায় পাপুয়া নিউগিনির এ উইকেটরক্ষক ব্যাটার জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন।

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা যায়, গত বুধবার কিপলিন ডরিগাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। আদালতে শুনানি চলাকালীন তিনি নাকি নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন। অভিযোগকে গুরুতর চিহ্নিত করে মামলাটি রয়্যাল কোর্টে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট রেবেকা মার্লে-কির্ক।

আরও পড়ুন: সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্রাডম্যানের ব্যাগি গ্রিন টুপি

আগামী ২৮ নভেম্বর রয়্যাল কোর্টে তাকে হাজির করা হবে। ইতিমধ্যে তার জামিনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়ে কাস্টডিতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ফলে আগামী তিন মাস তাকে পুলিশি হেফাজতে থাকতে হবে। খেলতে পারবেন না ক্রিকেটও।

ক্রিকেট পাপুয়া নিউগিনির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এই ঘটনার সঙ্গে জাতীয় ক্রিকেট দল একেবারেই জড়িত নয়।

আরও পড়ুন: ‘বাবরের স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা করা হারিসকে লাঠিপেটা করা উচিত’

২৯ বছর বয়সী ডরিগা পাপুয়া নিউগিনির হয়ে এখন পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন। তিনি ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেশটির হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url